শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ২নং ওয়ার্ড (মহছতম পাড়া ইউনিট) বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রোববার বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সারোয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সজীব ও স্যার আশুতোষ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল আলম আজাদের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্যার আশুতোষ সরকারী কলেজের সাবেক সহ সভাপতি এস এম মাহমুদুল হক সোহাগ। এতে প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান।

প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ মেহেদী হাসান সুজন, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী, বোয়ালখালী পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন নান্নু।

আরও উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম এ্যানি, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুল জিকু, পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহেদ, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল হোসেন, পোপাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম মামুন, স্যার আশুতোষ সরকারী কলেজের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রায়হান, সারোয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা যুবদল নেতা সিদ্দিক আজাদ রিহাদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন রানা, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রানা, স্যার আশুতোষ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জোনায়েদ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...