শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে তালা

সাফায়েত মেহেদী, মিরসরাই।

চট্টগ্রামের মিরসরাইয়ে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে একটি পাঞ্জেগানা মসজিদে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের শেখ আহম্মদ মৌলভী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। তালা লাগানোর কারণে মসজিদে জোহর ও আসর এর আজান ও নামাজ পড়ানো হয়নি। পরবর্তীতে সন্ধ্যায় জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে মাগরিবের নামাজের ব্যবস্থা করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা বলেন, মসজিদের মোতোয়াল্লী বীর মুক্তিযোদ্ধা তাহের আহম্মদ ও তার ভাই আবু জাফরের মাঝে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে আবু জাফরের স্ত্রী আলেয়া, মেয়ে আসমা ও ছেলে নাছির উদ্দিন বাড়ির সামনে থাকা মসজিদের দরজায় তালা লাগিয়ে দেন এবং হুজুরকে নামাজ পড়াতে নিষেধ করেন। বিষয়টি জানাজানি হলে মুসল্লিরা মসজিদ এলাকায় ছুটে আসেন। এসময় ফরিুদুন্নবী, ছাফা সহ কয়েকজনকে আঘাত করে আলেয়া, আসমা ও নাছির উদ্দিন। পরবর্তীতে আমরা গ্রামবাসী একত্র হয়ে জোরারগঞ্জ থানায় গেলে পুলিশ এসে সন্ধ্যায় তালা ভেঙ্গে মসজিদের দরজা খুলে দেন। পরবর্তীতে মাগরিবের নামাজ আদায় করা হয়। তিনি আরো বলেন, এঘটনায় মুসল্লিদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। মোতোয়াল্লী বীর মুক্তিযোদ্ধা তাহের আহম্মদ বর্তমানে দেশের বাহিরে রয়েছেন বলে তিনি জানান।

মসজিদের ইমাম মো. হাসান বলেন, সোমবার সকাল ১১ টায় আমি মসজিদের ভেতরে ছিলাম। এসময় আবু জাফর, ছেলে নাছির উদ্দিন, মেয়ে আসমা ও তাঁর স্ত্রী এসে আমাকে বলে আজ থেকে মসজিদে আজান চলবেনা। আজান দিলে আপনার খবর আছে। খবরদার আজান দিলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে বলে মসজিদে তালা লাগিয়ে দেয়। এরপর জোহরের নামাজের সময় মুসল্লীরা নামাজ পড়তে আসলে তাদের সাথে জাফর গংদের হাতাহাতি হয়। তখন জোহরের আজান ও নামাজ হয়নি। এরপর তালাবদ্ধ থাকায় আসরের আজান ও নামাজও হয়নি। এরপর বিষয়টি জোরাগঞ্জ থানায় অবহিত করলে তাঁরা এসে তালা ভেঙ্গে দিলে মাগরিবের আজান ও নামাজ আদায় করা হয়। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা নামাজ আদায় করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, জায়গা জমির বিরোধে ধরে আমার ওয়ার্ডের একটি মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। তালা দেওয়ার কারণে দুই ওয়াক্তে নামাজ আদায় করা যায়নি। পরে পুলিশ এসে তালা খুলে দেয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দুর্গাপুরে একটি মসজিদে তালা দেওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তালা খুলে দিয়েছে। এরপর মাগরিবের আজান ও নামাজ আদায় হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...