রাঙামাটির রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার আশ পাশে প্রাতিষ্ঠানিক পুকুর, জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট )সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মৎস্য অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা সদরের প্রাতিষ্ঠানিক পুকুর, জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষীদের মাছের পোনা বিতরণ করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারি চিংনু মার্মা সহ প্রান্তিক মৎস্য চাষী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
