বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার ঘরের আশায় নিঃস্ব থানচি উপজেলার সুবিধাভোগি পরিবার

মোঃ শহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহার পেতে চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তাকে কমপক্ষে ৩০ হাজার টাকা করে দিতে হয়েছে বলে অভিযোগ করেছে বান্দরবানের থানচি উপজেলার বেশ কয়েকটি পরিবার।

অন্যদিকে প্রকল্প কর্মকর্তা বলছেন, সরকারের বরাদ্দ দেওয়া অর্থে ঘর নির্মাণ করা যাচ্ছে না, তাই চেয়ারম্যানের সাথে আলাপ করেই কারো কারো কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

থানচি উপজেলার ক্রংক্ষ্যং পাড়ার সানু মারমা বলেন ঘরের জন্য নিজের পালিত গরু বিক্রি করে ৩০ হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছেন।

মং সানু বলেন, বলা হয়েছিল ৩০ হাজার টাকা জমা দিলেই প্রধানমন্ত্রীর উপহারের একটি পাকা বাড়ি তৈরি করে দেয়া হবে। ঘরের আশায় আমি বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া অং মারমা এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা তরিকুল ইসলামকে গরু বিক্রি করে ইট বালু সরবরাহকারী মামুনের মাধ্যমে ৩০ হাজার টাকা দিয়েছি।

তবে কষ্ট করে টাকা দিলেও যেখানে ঘর দেওয়া হবে বলা হয়েছিল সেখানে না দিয়ে দুর্গম এলাকায় অসম্পূর্ণ ঘর দেওয়া হয়েছে বলে জানান মং সানু।

তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল ক্রংক্ষ্যং পাড়ায় ঘরটি তৈরি করে দেয়া হবে। কিন্তু যোগাযোগের অসুবিধার কথা বলে নির্জন একটি জায়গায় ঘরটি তৈরি করা হয়েছে। প্রায় দুই মাস আগে অসম্পূর্ণভাবে নির্মাণ করা ঘরটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।মং সানুর মতোই নাইক্ষ্যং পাড়ার উবা থোয়াই মারমারও একই অভিযোগ।

তিনি বলেন, প্রায় চার মাস আগে চেয়ারম্যান জিয়া অং মারমার নির্দেশে মামুনকে ৩৪ হাজার টাকা,ঘরের আশায় গরু বিক্রি করে টাকাগুলো দিয়েছিলাম। কিন্তু ঘরের কাজ শেষ না করেই তারা চলে গেছেন, বলেন উবা থোয়াই।

মংম্যা চিং পাড়ার ক্য চিং থোয়াই মারমা বলেন,পাকা ঘরের আশায় বন্ধক করে ২০ হাজার টাকা ধার করেছি। আগামী আট মাসের মধ্যে ১০ হাজার টাকার সুদসহ টাকা শোধ করতে না পারলে আমার প্রায় এক খানি জুমের জায়গা বন্ধক নেয়া ব্যক্তির কাছে চলে যাবে।

তিনি বলেন, ২০ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকা মামুনকে দিয়ে দিয়েছি। আরও ১৭ হাজার টাকা মামুন দাবি করেছেন। এই ঘর নিয়ে আমি খুব বিপদে পড়ে গেছি। একই অভিযোগ করেন নাইক্ষ্যং পাড়ার শৈ ক্য চিং মারমা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চেয়ারম্যান জিয়া অং মারমার হাতে ৩০ হাজার টাকা দিয়েছি। তবে অনেক দিন থেকেই ঘরটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।

এ বিষয়ে ঠিকাদার মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন চেয়ারম্যান ও ইউএনওর সঙ্গে যোগাযোগ করুন। তিনি কিছু বলতে পারবেন না। বলি পাড়া চেয়ারম্যান জিয়া অং মারমার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে যাদের অভিযোগ আছে তারা যেন মামলা করেন, তিনি এ বিষয়ে কিছু বলবেন না।

অভিযোগ নিয়ে জানতে চাইলে থানচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, প্রত্যেক ঘর নির্মাণের জন্য সরকার ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই টাকা দিয়ে আমরা অনেক জায়গায় ঘরগুলো নির্মাণ করতে পারছি না। তাই ইউএনও এবং অন্যান্যদের সাথে আলাপ করেই কারো কারো কাছ থেকে টাকা নেয়া হয়েছে।

এই ব্যাপারে বিস্তারিত জানতে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। বলিপাড়া ইউনিয়নে ১২৫টি ঘর বরাদ্দ হয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...

চট্টগ্রামে রাস্তায় ছিটকে পড়া সেই পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।বুধবার (২০ মে) সকালে চমেক হাসপাতালের...

নিত্যপণ্যে বাড়তি দাম আদায়: চট্টগ্রামে তিন অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে পৃথক মোবাইল কোর্টে মোট ৬০...

স্বচ্ছতা-জবাবদিহিতার ছয় মাস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করেছেন। শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের বিবরণই নয়, সাংবাদিকদের সামনে...