মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ধর্ম উপদেষ্টার ত্রাণ বিতরণ 

চট্টগ্রাম নিউজ ডটকম:

বন্যাদুর্গত ফেনীর বিভিন্ন এলাকায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর সদর উপজেলার সিলোনীয়া মাদরাসায় বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান বলেন, ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন পয়েন্টে সরেজমিনে পরিদর্শন করেছি এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। আশা করছি খুব দ্রুত এ সংকট কেটে যাবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যা দূর্গতদের সাহায্যে এদেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সকলে। এটাই আমাদের বড় শক্তি। সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। জাতির যে কোনো দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

এসময় তিনি সিলোনীয়া মাদরাসা আশ্রয়ণ কেন্দ্রের জন্য মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুদ্দিন কাসেমীর কাছে ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এছাড়া পদুয়ার বাজারে ৩ শ প্যাকেট, মধুপুর জামে মসজিদ এলাকা ৩০০ প্যাকেটসহ মোট ১০০০ প্যাকেট ত্রাণসামগ্রূ বিতরণ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...