শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জনগণ সঙ্গে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

চট্টগ্রাম নিউজ ডটকম:

জনগণ সঙ্গে থাকলে সব সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ এবং ওষুধ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রিলিফ-ওষুধের কোনো অভাব হবে না। অনেক জায়গায় যেতে সমস্যা হওয়ায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। এ অসুবিধা বেশি সময় থাকবে না। জনগণ সাহায্য করলে অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) সব জায়গায় পৌঁছে যেতে পারবে। আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন।

তিনি বলেন, কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর সম্পূর্ণ ধ্বসে গেছে। এটি দ্রুত পুনর্নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে বলব, আপনারাও আমাদের সাহায্য সহযোগিতা করুন। সবার প্রচেষ্টায় নিশ্চয় ভালো কিছু হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব মশিউর রহমান, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সেনাবাহিনীর ১৬ ফিল্ড আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল পৌনে ১১টায় বিজিবির তত্ত্বাবধানে হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়ায় গিয়ে ত্রাণ ও ওষুধসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...