মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যা পরিস্থিতি;  মিরসরাই কমতে শুরু করেছে পানি নীড়ে ফিরছে মানুষ

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে কমতে শুরু করেছে বানের পানি। এতে বন্যাকবলিত সবগুলো এলাকার সড়ক এতদিন পানির নিচে থাকলেও গতকাল সোমবার (২৬ আগস্ট) কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক থেকে পানি নেমে গেছে। এতে বর্নাদুর্গত এলাকার সঙ্গে সহায়তাকারীদের যোগাযোগ কিছুটা বেড়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা বানভাসি মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

জানা গেছে, গত বুধবার (২১ আগস্ট) থেকে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ১৬৫টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় দুই লাখ লোক কার্যত পানিবন্দি হয়ে পড়ে। গত রবিবার (২৫ আগস্ট) দিবাগত রাত থেকে এখানকার করেরহাট, হিঙ্গুলী, ধুম, ওচমানপুর ও জোরারগঞ্জ ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। এতে এসব এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল করতে পারছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বানভাসি মানুষ এসব এলাকায় বাড়ি ফিরতে শুরু করেছে তবে কাঁচা ও মাটির ঘরের বাসিন্দারা এখনো বাড়ি ফিরতে পারছেন না।

বন্যার সর্বশেষ পরিস্থিতি তথ্য জানিয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন সোমবার সন্ধ্যার পর জানান, ফেনী নদীর পানির উচ্চ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় উপজেলার বন্যাকবলিত কয়েকটি ইউনিয়নে পানি কমতে শুরু করেছে। এখানকার গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক থেকেও পানি নেমে গেছে। গত রবিবার উপজেলার ৭৯টি আশ্রয় কেন্দ্রে ২০ হাজারেরও বেমি বানভাসি মানুষ আশ্রয় নিলেও সোমবার বিকাল পর্যন্ত এটি দাঁড়িয়েছে ১০ হাজারে। কারণ পানি কমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন।

এদিকে বঙ্গোপসাগরের স্বন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে সাগরে মাছ ধরতে গিয়ে মো. জাকির হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ১৬ নম্বও গেইট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে সাগরের কিনার থেকে উদ্ধার করে মিরসরাই সদও এলাকার মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার গোলাম মোর্শেদ অভি জাকির হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মিরসরাইয়ে বর্না দুর্গত এলাকার মানুষকে চিকি’সা সেবা দিতে মিরসরাইতে দুই দুইটি অস্থায়ী হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সন্ধ্যার পর মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন জানান, বানভাসি মানুষকে চিকি’সা সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার সোনাপাহাড় এবং বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি অস্থায়ী হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছেন। এখানে প্রতিদিন ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক বানভাসি মানুষকে চিকিৎসা সেবা দিবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...