মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পটিয়া যুব রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা প্রদান 

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলায় অতিবৃষ্টি এবং নদী পাশ্ববর্তী অঞ্চলে সৃষ্ট বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ১৫০টি পরিবারকে জরুরী ত্রাণ প্রদান করা হয়েছে। সোমবার উপজেলার কোলাগাঁও, ছনহরা ও আশিয়া ইউনিয়নে যুব সদস্যরা এই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ইউনিটের সাবেক দলনেতা নয়ন শর্মা,সাবেক জেলা ইউনিটের সদস্য শিমুল দে,মুক্তদল সদস্য রক্তিম দে,উপজেলা ইউনিটের, মারুফ, রিদওয়ান, ফয়সাল,রাশেদ,সৈকত,শাহজাহান,মাহিন,নাঈম,রিদুয়ান,এমদাদ,মেহেরাব,মঈন,পটিয়া সরকারি কলেজ ইউনিটের ফাহিম, রাগিব, সাজ্জাদ, রাফি, আজবি প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা মোকাবেলায় গত ২২ই আগস্ট থেকে অদ্যাবধি পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু দের প্রেরণ, গবাদি পশু সাইক্লোন সেন্টারে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা পরিচালনা,শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

জেলার অন্যান্য উপজেলার ন্যায় পটিয়া উপজেলায় যুব স্বেচ্ছাসেবকরা বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সচেতনতা মূলক বার্তা প্রচার, বর্তমান কার্যক্রম এবং পরিস্থিতি পরবর্তী পরিকল্পনা প্রণয়ন চলমান রয়েছে।

চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের সবাইকে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। বন্যা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ সকল কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বন্যা মোকাবিলায় সরকারসহ যারা যারা কাজ করছেন, তাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে যাতে করে সকলে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পায়।

বন্যা পরর্বতী সহযোগিতা জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যাতে করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো এই ধকল কাটিয়ে উঠতে পারে। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ কাজ করতে হবে। জনজীবন নিরাপদ রাখতে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সবরকমের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সার্বিক প্রস্তুতি নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়ে কন্ট্রোল রুমে খোলা হয়েছে । জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৬২৫-৪৩২০৯৬ এবং ০১৮২০-১৩১২৫৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...