মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সাম্প্রতিক বন্যা-

হালদা – ধূরুং এর পাঁচটি স্থানেনভাঙ্গনে ক্ষত বিক্ষত ফটিকছড়ির সুন্দরপুর 

দৌলত শওকত , ফটিকছড়ি

এবারের  বন্যায় ফটিকছড়ির  সুন্দরপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা  ক্ষত বিক্ষত হয়ে  গেছে।  হালদা নদী ও ধূরুং খালের পাঁচটি স্থানে ভাঙ্গনের  ফলে  ইউনিয়ন জুড়ে এহেন কুৎসিত চিত্র ফুটে উঠেছে।

ভয়াবহ বন্যা থেকে রক্ষা পায়নি বসত ঘর,  রাস্তাঘাট,  রোপা আমন, খেতের ফসল। সবখানে বিরাজ করছে ধ্বংসের চিহ্ন। বন্যার রেখে যাওয়া এসব  চিহ্ন দেখে হতবিহবল হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

২৬ আগস্ট ( সোমবার)  সরেজমিনে গিয়ে দেখা যায়,ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর আজিমপুর,ইয়াছিন নগর, হাড়িঘাটা, ভাঙ্গা মসজিদ পাঁচপুকুরিযা, আলমের ঘোনা, কান্দিররপাড়, টাইগার ক্লাব এলাকায় সবচেয়ে বেশী প্লাবিত হয়েছে। এসব এলাকায়  স্থান ভেদে পানির উচ্চতা ছিল ৫ থেকে সাত ফুট পর্যন্ত। যার ফলে  একানকার অধিকাংশ রাস্তাঘাট পুল, কালভার্ট  ভেঙ্গে ক্ষত বিক্ষত হয়ে গেছে। পাশাপাশি  বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে  সবকটি বিলের রোপা আমন । পুকুর, জলাশয় মৎস ঘেরেও একই অবস্থা দেখতে পাওয়া যায়।

এছাড়া সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে হালদার কুল ঘেঁষা  ৬ নং ওয়ার্ডে। সেখানে হালদা নদীর   দুই কিলোমিটার  অংশজুড়ে বেঁড়ি বাঁধে তিনটি ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। নদী ভাঙ্গনেে  ঘর বাড়ি ছাড়তে হয়েছে শত শত পরিবারকে।  এসময়  অনেককে। নদীপাড়ে খোলা আকাশের নীচে বসবাস করতেও দেখা যায়।

এদিকে, পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে থেকে ফিরতে শুরু করেছে বাসিন্দারা।

স্থানীয় প্রবীন ব্যক্তি নুরুল ইসলাম বলেন বিগত পঞ্চাশ বছরেও এ রকম বন্যা  দেখিনি। বন্যায় আমাদের সহায় সম্বল শেষ। হয়ে গেছে। এখন কি করব ভেবে পাচ্ছিনা। চারিদিকে যেন অন্ধকার দেখতে পাচ্ছি।

৬নং  ওয়ার্ডেরর ইউপি সদস্য মো. ইসমাইল  বলেন  অনেক কষ্ট করে গ্রামীণ রাস্তা ও কালভার্ট গুলো উন্নয়ন করেছি। এখন বন্যায় সব ক্ষত বিক্ষত হয়ে গেছে।  বেঁড়িবাঁধ গুলো অরক্ষিত থাকায় ফের বন্যার আশঙ্কা করছেন তৃণমুলের  এ জনপ্রতিনিধি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী  অফিসার  মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন,  বন্যায় সুন্দরপুরে  যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে  কোন ইউনিয়নে কি পরিমান ক্ষতি  হয়েছে তা নিরুপনে  কাজ চলছে। নদীর ভাঙ্গনগুলো যাতে  দ্রুত মেরামত করা যায় সেটি মাথায় রেখে অগ্রসর হচ্ছি। ত্রাণ বিতরণে  সেনাবাহিনী ও প্রশাসন সরাসরি কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...