মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত  সড়ক সংস্কারে এগিয়ে এলো এলাকাবাসী 

দৌলত শওকত , ফটিকছড়ি

সাম্প্রতিক বন্যায় ক্ষত -বিক্ষত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে  ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি সড়ক। 

পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য  সড়কটি থেকে  বন্যার পানি নেমে গেলেও  ভাঙ্গন রেখে যায়। যার  কারণে  বিগত এক সপ্তাহ ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।  ফলে গ্রামের হাজার হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।  পরে নিরুপায়  হয়ে সড়কটি মেরামতের উদ্যোগ নেন  স্থানীয়রা।

সোমবার (২৬ আগস্ট) গ্রামের শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে  সড়কটি মেরামতে হাত দেন। সকাল থেকে কাজে নেমে পড়েন শত শত মানুষ। কাজে নিয়োজিতদের  কারো হাতে দা, আরো হাতে কোদাল, কেউবা হাজির হয়েছেন মাটি তোলার সরঞ্জাম  বেলচা নিযে।

বেলা  বাড়ার সাথে পাল্লা দিযে  উপস্থিতিও বাড়তে থাকে। নিজেদের  চলাচলের একমাত্র  রাস্তা সংস্কারে যুক্ত হয়েছেন এলাকার   সব শ্রেণী পেশার মানুষ।এমনকি  কিশোর – যুবকদের  পাশাপাশি  মনের আনন্দে নিজ হাতে  মাটি কেটেছেন বয়োবৃদ্ধরাও।

সংস্কার কাজে অংশ নেয়া বরশ কয়েকজনের সাথে  কথা হলে তার জানান, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে সবাই   কাজ করেছেন।  এতে অর্থিক সহযোগিতা ছাড়াও কেউ দিয়েছেন বাঁশ, কেউবা গাছ, অনেকে বালির বস্তা। এভাবেই সবাই যার অবস্থান থেকে এগিয়ে এসেছেন।

স্থানীয় বাসিন্দা  শফিউল আজম চৌধুরী বলেন, সড়কটি  স্থানীয়দের চলাচলের একমাত্র মাধ্যম।  বন্যায় এটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েন এলাকার  মানুষ। সরকারী প্রসেস দেরী হবে এমন চিন্তা মাথায় রেখে   সড়কটি দ্রুত মেরামতের  উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় ইউপি  সদস্য  কামাল উদ্দিন বলেন, ‘বন্যা পরবর্তী ২ নং ওয়ার্ডের সবকটি ক্ষতিগ্রস্ত সড়কের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। প্রক্রিয়াগত কারনে সরকারী উন্নয়ন দেরী হতে পারে এমন চিন্তা থেকে  এলাকাবাসী উদ্যোগ নিয়ে  সড়কটি মেরামত করেছেন। এ জন্য তাদের  সাধুবাদ জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...