মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সর্ব বৃহত্তম মৎস্যজোন ক্ষতিগ্রস্ত 

বন্যার পানি কমতেই মুহুরী নদীতে মাছ ধরার উৎসব 

সাফায়েত মেহেদী,মিরসরাই

কারো পৌষ মাস কারো বা সর্বনাশ এমন এক দৃশ্যর দেখা গেছে মুহুরী নদীর মিরসরাই অংশে মুহুরী প্রজেক্ট এলাকায়। স্বরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে এ উপজেলাটি এতে করে দেশের সর্ব বৃহত্তম মৎস্যজোন খ্যাত মুহুরি প্রজেক্ট  ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে সব গুলো মাছের ঘের । একদিকে বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছাড়া অন্যদিকে ব্যবসার ক্ষতিতে বিপর্যস্ত  এখানকার মৎস্য চাষীরা। এদিকে  নদীতে মাছ ধরার উৎসবে মেতেছে সহস্রাধিক মানুষ। 

জানা গেছে,  চট্টগ্রামে ৭০ শতাংশ মিঠা পানির মাছের জোগান  দেয় এই এই মুহুরি প্রজেক্ট মাছের ঘের গুলো। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায় এখান কার উৎপাদিত মাছ।

সরেজমিনে সোমবার (২৬ আগস্ট) উপজেলায় মুহুরী প্রজেক্ট এলাকা ঘুরে দেখা যায় কয়েক ফুট উচ্চতায় প্রজেক্ট এলাকায় মাছের ঘের প্লাবিত হয়েছে । এখন পানি কমে মুহুরী নদী দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর যাওয়ার পথে উপকূলবর্তী মুহুরী প্রজেক্ট বাঁধে মাছ ধরার হিড়িক পড়েছে। রুই, কাতাল, রুই স্রোতে লাফিয়ে উঠছে নানা জাতের মাছ।

মাছ ধরতে আসা আবু সালেক বলেন,  প্রবলস্রোতে মাছ গুলো সাগরে দিকে যাচ্ছে, আমরা সহস্রাধিক লোক এক সাথে মাছ ধরছি, কেউ জাল দিয়ে কেউ বা মশারী দিয়ে,  কেউ বা গোল জালি দিয়ে, সবাই ভালই মাছ পাচ্ছি। জন প্রতি অন্তত ২০/৩০ কেজি মত মাছ ধরেছি । এ গুলো সব মুহুরী প্রজেক্ট এর দীঘির মাছ।

মুহুরী প্রজেক্ট এলাকায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকা মৎস্য চাষী কামাল হোসেন, শেখ ফরিদ, ও কামরুল হোসেন নদীতে মাছ ধরা দেখার সময় কথা হয় তাদের সাথে তারা বলেন, বন্যার পানিতে সবগুলো মাছের ঘের পানিতে তলিয়া যাওয়ার মাছ গুলো নদীতে চলে আসছে। এতে আমাদের করে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...