সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আনসার সদস্যদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস

চট্টগ্রাম নিউজ ডটকম:

আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। তারা আন্দোলনরতদের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন।  

রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। পরে তাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে সাধারণ আনসারদের যে গ্রেস প্রথা বা ছয় মাসের বিরতি রয়েছে, সেটা থাকবে না। আমরা তিন উপদেষ্টা এবং অন্যদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। গ্রেস প্রথা হচ্ছে তিন বছর চাকরির পর ছয় মাস বিরতিতে রাখা হয়। ছয় মাস পর আবার তাদের বাহিনীতে অঙ্গীভূত করা হয়। এই ছয় মাস তারা জীবন-জীবিকা নিয়ে একটা দুর্দশার মধ্যে থাকেন। ওনাদের মূল সমস্যা সেটা। এজন্য সবাই মিলে এ বিষয়ে একমত হই যে এই প্রথা যেন বাতিল করা হয়। নিয়োগবিধি থেকে সেটা কীভাবে বাতিল করা হবে সেটা কমিটির সুপারিশের পর আমরা সিদ্ধান্ত নেবো।

এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আনসারদের অন্যান্য যে দাবি আছে সেজন্য একটা সুপারিশ কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি পর্যালোচনা করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এই কমিটিতে সাধারণ আনসারের চার জন প্রতিনিধি থাকবেন। সুপারিশ প্রণয়নে তারা সহযোগিতা করবেন। তারপর আমরা আন্তমন্ত্রণালয় সভায় বসে সিদ্ধান্ত নেবো। আনসার সদস্যরা যেসব বৈষম্যের শিকার, তারা যেসব সমস্যার মুখে পড়েন, সেগুলোর যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে।

সাধারণ আনসারদের পক্ষ থেকে মো. নাসিম মিয়া বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা গ্রেস প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া জাতীয়করণের ক্ষেত্রে তাদের যে দাবি সেটা কমিটির মাধ্যমে সুপারিশ করা হবে। আপাতত আন্দোলন স্থগিত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...