ফটিকছড়িতে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ রজি আহমদ (৬০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
২৩ আগস্ট (শুক্রবার) সন্ধ্যার দিকে বাড়ির পাশ্ববর্তী বিলের পানিতে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত রজি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কবিরা পাড়া এলাকার মৃত সুলতান আহমদের পুত্র।
স্থানীয় ইউপি চেয়ানম্যান শিপন চৌধুরী জানান , গতকাল বন্যার পানির স্রোতে রজি আহমদ ও তার ১২ বছর বয়সী পুত্র ভেসে যান। পরে পুত্রকে উদ্ধার করা গেলেও রজি আহমদকে পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা ওই এলাকায় একটি লাশ ভাসতে দেখে পরিবারে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ সনাক্ত লাশ সনাক্ত করে নিয়ে যায়।
উল্লেখ্য – ২২ আগস্ট বৃহস্পতিবার বিকালে ১২ বছর বয়সী ছেলেকে মাদ্রাস থেকে আনতে গিয়ে বন্যার পানির স্রোতে তলিয়ে যায় পিতা -পুত্র। এ সময় ছেলে বৈদ্যুতিক খুঁটি ধরে বাঁচতে পারলেও নিখোঁজ থেকে যান পিতা।
