রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেই সংস্কার চলছে: শিল্প উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডটকম:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারের অবসান হয়েছে। ফ্যাসিবাদ সরকার যেন কোনোদিন ফেরত না আসে সেজন্য সংস্কার চলছে বলে মন্তব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (২৩ আগস্ট) মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়িতে পরিদর্শন শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের কাজ সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার অথবা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা।’

তিনি আরও বলেন, ‘ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি যেন বন্ধ হয়। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে। যারা অত্যাচার করেছে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদেরও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা তাদের ওপর অত্যাচার করতে পারবো না। তাহলে আমরা আবার ভুল করে ফেলব।’

এর আগে, শুক্রবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরের নিহত তিনজনের পরিবারের সঙ্গে দেখা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এরপর তিনি মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। পরে সকাল ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...