রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোন সম্ভাবনা নেই

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

টানা বৃষ্টিপাত ও ভারত থেকে ছাড়া পানিতে  ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

এর মধ্যে বৃহস্পতিবার(২২ আগস্ট)   সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়বে বলে গুজব ছড়ানো হয়েছে। গুজবে বলা হয়েছে  বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই লেকের  পানি ছাড়া হবে।

গুজবের সত্যতা নিশ্চিত করতে এই প্রতিবেদক বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিট এবং বিকেল  ৪ টায় দুই বার মুঠোফোনে কথা বলেন কাপ্তাই  পানি বিদ্যুৎ  কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহ এর সাথে।

তিনি বলেন, দুপুর ১ টা ৩০ মিনিট এ লেকে পানি ছিল ১০৩ মীনস সি লেভেল এবং ৪ টায় লেকে পানি হয়েছে ১০৪. ২৮ মীনস সি লেভেল।  কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা  ১০৯ ফুট (মিনস সি লেভেল)। লেকে ১০৯ মীনস সি লেভেল বা এর কাছাকাছি পানি আসলে তবেই কাপ্তাই স্পীল ওয়ে ছাড়া হবে।

তিনি আরোও বলেন,  টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোন সম্ভাবনা নেই। যদি ভারি বৃষ্টি পাত হয়ে উজান হতে পানি নেমে আসে তখন পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সভা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। সেই ক্ষেত্রে জনগণকে প্রচার করে অবহিত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...