রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় পাহাড় ধসে ১৫ বসতবাড়ি বিধ্বস্ত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

ভারি বর্ষণে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ি জনপদে ধস নেমেছে। এতে ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাস করা পরিবারগুলো। ইতোমধ্যে অনেকেই পাহাড় ধসের ভয়ে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

বেশ কয়কদিনের ভারি বৃষ্টিপাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় চকরিয়ার হারবাং এলাকার পাহাড়ি জনপদের ১৫টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর পর্যন্ত প্রাণহানি কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গাইনাকাট পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপির চেয়ারম্যান মিরাজ উদিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ পাহাড়ধসে সুফি বেগম, রায়খান, সৈয়দ হোসন, নুরুল আলম, মো. রশিদ, ছৈয়দ বলীরসহ অন্তত ১৫টি বসতঘর ভেঙে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম ও মো. রশিদ জানান, পাহাড়ের পাদদেশ দিয়ে ট্রেনের রাস্তা রয়েছে। প্রতিদিন ট্রেন যাওয়া আসা করে। যাওয়ার সময়ে মাটি কাঁপতে থাকে, অভিযোগ উঠেছে পাহাড় কেটে ট্রেনের রাস্তা করায় এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে তমা নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ইঞ্জিনিয়ার রাশেদুজ্জান বলেন, ২শ ফুট পাহাড়ের ওপর থেকে মাটি ধসে রেললাইনের ওপর ধসে পড়ে। প্রাকৃতির দুর্যোগের ওপর আমাদের কোনো হাত নেই।

এদিকে স্থানীয়রা জানান, হারবাং এর বিভিন্ন এলাকায় শতাধিক পরিবার পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

সচেতন মহলের অভিযোগ, কক্সবাজারের চকরিয়া উপজেলায় হারবাং এলাকায় দক্ষিণ চট্টগ্রাম বন বিভাগের আওতাধীন চুনতি ফরেস্ট রেঞ্জের অধিনে অজিজনগর বিটে হাজার হাজার এককর বনভূমি রয়েছে। স্থানীয় কিছু লোক অবৈধভাবে সরকারি বনভূমিতে বেআইনিভাবে বাড়িঘর তৈরি করেছে। ইতোমধ্যে গাইনাকাটা পাহাড়ি এলাকায় অবৈধভাবে বেশকিছু বসতবাড়ি রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মাটি ধসে বেশকিছু বাড়ি ভেঙেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...