রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

উজানের ঢলে ঈদগাঁও বাজার হাঁটু পানি 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও বাজার এখন পানিতে সয়লাব। বাজারের প্রধান সড়ক ডিসি রোড সহ অন্যান্য অলিগলিতে হাঁটু পরিমান পানি। বাজারের অভ্যন্তরে কোন যান চলাচল করছে না। লোকজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। অনেক দোকান মালিক পানি না ঢুকার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।

স্থানীয় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক, সদস্য নুরুল আবছার, বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ সহ অনেকে জানান, ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈদগাঁও বাজারের প্রধান সড়কটি এখন সামান্য পানিতে সয়লাব হয়ে ওঠে। সড়কের পার্শ্ববর্তী দোকান পাট উঁচু করে ফেলায় প্রধান সড়কটিতে সহজে পানি ঢুকে পড়ে। গত রাতের ভারি বর্ষণ এবং ঈদগাঁও খালের উজান থেকে নেমে আসা বন্যার পানিতে পুরো ঈদগাঁও বাজার এখন পানিতে থৈ থৈ করছে। বাজারের পার্শ্ববর্তী ঈদগাঁও জাগির পাড়া সড়ক এবং বঙ্কিম বাজার সংলগ্ন আলমাছিয়া মাদ্রাসা সড়কেও রিক্সা ও অন্যান্য যানবাহন চলা বন্ধ রয়েছে। স্থানীয় লোকজনকে দূরবর্তী বিকল্প সড়ক ব্যবহার করে বাজারে আসতে হচ্ছে। এ সড়ক দুটিতে হাটু পরিমান পানি রয়েছে। বাজারের ভিতরে অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। সরকারি- বেসরকারি অফিস- আদালতেও কাজকর্ম চলছে না। বাজারবাসীর দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের কোন দেখা মিলছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...