শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে জনতার ভালবাসায় সিক্ত কারা মুক্ত আসলাম চৌধুরী 

অশোক দাশ, সীতাকুণ্ড

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী আট বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ বিষয়ে আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে সরাসরি নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে নেতাকর্মী ও ভক্তদের শুভেচ্ছা জানাতে রাজপথে চলে আসেন। সিটি গেইট থেকে বড়দারোগাহাট পর্যন্ত রাস্তায় দাড়িয়ে থাকা নেতাকর্মীরা বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় নেতাকর্মীরা সকাল থেকে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করে আসলাম চৌধুরীকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন  চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন,সীতাকুণ্ড উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাঃ কমল কদর,সদস্য সচিব কাজী মো:মহিউদ্দিন,সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জহুরুল আলম জহুর,সাবেক সভাপতি স্বেচ্ছাসেবকদল চট্টগ্রাম উত্তর জেলা মোঃ মোরসালিন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির আহবায়ক জাগির মাস্টার,সদস্য সচিব সালেহ আহাম্মেদ ছলু,সাবেক সভাপতি ইউসুফ নিজামী,বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফজলুল করিম চৌধুরী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল সাহাব উদ্দিন রাজু,মোহাম্মদ ইসমাইল হোসেন,আব্দুস সালাম,সুলতান মোঃ আলাউদ্দিন,হেলাল উদ্দিন বাবর,মোঃ শাহেদ,মোঃ বখতিয়ার উদ্দিন,পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন জিয়া,ইসমাইল হোসেন সিরাজী,মোঃ জিয়াউদ্দিন বাবলু,বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জাফর ভূঁইয়া,আলাউদ্দিন মাসুম,নুরুন নবী সালাম,ফিরোজুল আলম ফিরোজ,সুনন্দ ভট্টাচার্য সাগর সহ আসলাম চৌধুরীর সাথে গাড়ির বহরে সীতাকুণ্ডের বিএনপি,যুবদল,ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। প্রসঙ্গত, ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে ২০১৬ সালের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...