শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়াতে

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মার্মা পাটির ক্যাম্পে আগুন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিনিয়ত  চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে পাহাড়ের বাসিন্দারা। নির্ধারিত হারে চাঁদা না পেয়ে প্রবীণ ব্যবসায়িকে মারধর করার সময় উত্তেজিত জনতার হাতে দুই চাঁদাবাজ আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক হয়েছে। 

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়াতে মঙ্গলবার সকাল ৮টার সময় এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ উত্তেজিত জনতা  পাহাড়ি সংগঠন এম.এন.পি’র সশস্ত্র ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক মিলন  জানান, সকালে  সন্ত্রাসী গ্রুপ এমএনপি’র কয়েকজন সশস্ত্র সদস্য বাজারের প্রবীন ব্যবসায়ি আজিজ সওদাগরের দোকানের সামনে একজন খুচরা ব্যবসায়িকে চাঁদা কম দেওয়ার অপরাধে মারধর করতে থাকে। এসময় প্রবীণ ব্যবসায়ি আজিজ উক্ত চাঁদাবাজদের  বাঁধা দিলে চাঁদাবাজরা আজিজকে বেদড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এতে করে স্থানীয় ব্যবসায়ি ও বাসিন্দারা এগিয়ে এসে এম.এন.পি’র সসদ্যদের  ঘিরে ফেলে উত্তম-মাধ্যম দিয়ে অস্ত্রসহ দুই সদস্যকে  আটক করে।

উত্তেজিত জনতা বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে বাজারে বিক্ষোভ মিছিল করে বাজারের পাশে অবস্থিত এম.এন.পি’র গ্রুপের  ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির রিজিয়ন কমান্ডার, কাপ্তাই জোন কমান্ডারসহ সেনাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ি ও বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনায় মিলিত হন। পরবর্তীতে সেনাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তাদের আশ্বাসে  বিক্ষুব্ধ ব্যবসায়িরা বেলা দুইটার পর থেকে দোকান-পাট খুলতে শুরু করেন।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ি নেতৃবৃন্দ জানান,  প্রতি সপ্তাহে প্রায় ৩ কোটি টাকার লেন দেন হওয়া ঐহিত্যবাহী বাঙ্গালহালিয়া বাজারটিতে বর্তমানে জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের পাশাপাশি উপজাতীয় সশস্ত্র সংগঠনের জন্য মোট চার দফায় চাঁদা আদায় করা হয়। কয়েকগুন বেশি হারে চাঁদা পরিশোধে বেহাল অবস্থায় অনেক ব্যবসায়ি ইতোমধ্যেই বাজারে আসা বন্ধ হয়ে গেছে। ব্যবসায়িদের ত্রাহি অবস্থা।

তারপরও এমএনপি’র চাঁদা আদায় বন্ধ হচ্ছে না। বিক্ষুব্ধ ব্যবসায়িদের নানান অভিযোগ শুনে নিরাপত্তাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তারা আঞ্চলিক দলের সন্ত্রাসীদের উৎখাতসহ কোনো চাঁদাবাজকে বাঙ্গালহালিয়া ও রাজস্থলী উপজেলায়  অবস্থান নিতে দেওয়া হবেনা বলেও আশ্বাস  প্রদান করেন।এ সময় রিজিয়ন কমান্ডার আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সব জায়গাই সংস্কার করছে আমরা সেনাবাহিনী দেশ রক্ষার্থে বদ্ধপরিকর। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। কোন সন্ত্রাসীকে এ রাজস্থলীতে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তাদের প্রতিহত করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব ধর্মের...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...