বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বহিষ্কৃত মুহতামিমকে পদে বসাতে এসে মার খেলেন ওলামা দলের নেতা

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে একটি কওমি মাদ্রাসার আধিপত্য নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিনসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে

রবিবার (১৮ আগস্ট) উপজেলার ওচমানপুর ইউনিয়নের ইউনুছিয়া নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় হামলার ঘটনাটি ঘটে। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) উপজেলা সভাপতির দায়িত্বেও রয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুর রহমানকে বের করে দেয় তৎকালীন শুরা কমিটি। ওই সময় তার স্থলে নিয়োগ দেওয়া হয় মাওলানা আব্দুল খালেককে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেফাক মিরসরাই উপজেলা সভাপতি ও ওলামা দলের জেলা সভাপতি মাওলানা জমির উদ্দিন বেশ কয়েকজনকে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করেন।

এরপর ২০১৭ সালে বহিষ্কৃত মুহতামিম মাহবুবুর রহমানকে স্থলাভিষিক্ত করার প্রস্তাব দেন। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জমির উদ্দিনসহ তার সহযোগীরা। পরে স্থানীয় লোকজনসহ একত্রিত হয়ে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে।

হামলার শিকার মাওলানা জমির উদ্দিন দাবি করেন, ‘২০১৭ সালে দলীয় প্রভাব খাটিয়ে তৎকালীন মুহতামিম মাওলানা মাহবুবুর রহমানকে মাদ্রাসা থেকে অনৈতিকভাবে বের করে দেওয়া হয় বলে আমরা অভিযোগ পাই। পরে এ বিষয়ে কথা বলতে রবিবার সকালে মাদ্রাসায় গিয়ে আলোচনার চেষ্টা করলে বর্তমান মুহতামিম আব্দুল খালেকসহ কয়েকশত দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায়। এতে বেফাক উপজেলা সহ-সভাপতি মাওলানা নুরুল আলম, সদস্য মাওলানা রেজাউল করিম ও চট্টগ্রাম উত্তরজেলা নুরানী তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা সাইফুল ইসলামসহ আমি নিজেও আহত হই।’

তিনি দাবি করেন, ‘হামলার সময় তারা আমাকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের লোক বলে চড়াও হয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা।’

এ বিষয়ে ওচমানপুর ইউনুছিয়া নুরুল উলুম মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা আব্দুল খালেক অভিযোগ করেন, ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে বহিষ্কৃত হন প্রাক্তন মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান। রবিবার মাওলানা জমির উদ্দিনসহ কতিপয় লোকজন মাদ্রাসা দখল করতে আসেন। বিষয়টি মাদ্রাসা মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকার লোকজন এসে তাদের ধাওয়া করে গণধোলাই দেয়। পরে তারা স্থান ত্যাগ করে চলে যান। পরে মিরসরাই ক্যাম্পে থাকা সেনাবাহিনীর সদস্যরা মাদ্রাসা পরিদর্শন করেন। বর্তমানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...