বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের ছাড় দেয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। একইসঙ্গে দফায় দফায় চট্টগ্রাম প্রেস ক্লাবের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বারবার হামলাকারীরা দুর্বৃত্ত এবং সুযোগসন্ধানী। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রেস ক্লাবে যে ঘটনা ঘটছে তা দুঃখজনক এবং নিন্দনীয়। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে তারা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আত্মত্যাগের বিনিময়ে ছাত্রজনতার যে অর্জন তা বিনষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রাম সিনির্য়স ক্লাবে রবিবার (১৮ আগস্ট) আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। তারা দেশ ও জাতির পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মান ও মর্যাদা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে রবিবার অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে বহুবার রাজনৈতিক পটপরিবর্তন ছাড়াও অনেককিছু হয়েছে। কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্টার ৬২ বছরের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা ৫ আগস্ট, ৬ আগস্ট, ১২ আগস্ট নানাভাবে চট্টগ্রাম প্রেস ক্লাবকে আক্রান্ত করেছে। আহত করেছে ২০ জনেরও বেশি সিনিয়র সাংবাদিককে। ১৪ আগস্ট গেইট, গ্রিল ভেঙে প্রেস ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে পুরো প্রেস ক্লাব ভাঙচুর ও লুটতরাজের মাধ্যমে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবে বহিরাগতদের একের পর এক হামলায় নানা মহলে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। যা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো। এ ব্যাপারে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব তার নিজস্ব গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়ে আসছে। যেখানে সকল মতাদর্শের সদস্যদের সহাবস্থান রয়েছে। পুরো প্রক্রিয়া নিয়ম মোতাবেক হয়ে থাকে। বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। পেশাদার সাংবাদিকদের নিয়মতান্ত্রিকভাবে সদস্য পদের জন্য আবেদনের সুযোগ রয়েছে।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. নাসিরুল হক, অঞ্জন কুমার সেন, মোস্তাক আহমদ, নাজিমুদ্দীন শ্যামল, মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক নওশের আলী খান, বিএফইউজে’র কার্যকরী সদস্য আজহার মাহমুদ, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।

সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার ব্যুরো প্রধানসহ প্রায় দেড় শতাধিক কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...