বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার অনলাইন প্রেসক্লাবে

শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্হতা কামনায় দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শহিদদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহিদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল শনিবার (১৭ আগষ্ট) বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদের সঞ্চালনায় এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট জি, এম আশেক উল্লাহ, আইনজীবী আবু সিদ্দিক ওসমানী, সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া অনলাইন প্রেস ক্লাব সভাপতি শফিক আজাদ ও সেক্রেটারি জসিম আজাদ প্রমূখ।

বক্তারা বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের মানুষকে জিম্মি করে ফেলেছিলো। অনিয়ম-দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। গণমাধ্যমের টুঁটি চেপে রাখার জন্য আইসিটি, ডিজিটাল নামে কালো আইন জারি করেছিলো। বিগত ১৫ বছরে যারাই সরকার বিরোধী কথা বলেছে তাদের গুম, খুন করেছে। নির্বিচারে মানুষ হত্যা করেছে। কোটা বাতিলের মতো ন্যায্য অধিকার চাওয়ায় নিরীহ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার এদেশের মানুষকে ১৫ বছরের বেশি জগদ্দল পাথরের মতো চেপে রেখেছিলো। কোনো রাজনৈতিক শক্তি এই হাসিনার পতন ঘটাতে পারেনি। কিন্তু এই কঠিন মূহুর্তে বাংলাদেশের মানুষের জন্য ত্রাতা হয়ে এসেছিলো শিক্ষার্থীরা। তারা তাজা রক্ত ও প্রাণ বিলিয়ে দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছেন।সদ্য অর্জিত এ স্বাধীনতা যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করতে হবে।

উক্ত দোয়া মাহফিলে বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...