বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হাতির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

টেকনাফের বাহারছড়া ইউনিয়নে এক হাতির মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের দেওয়া বিদ্যুতের তারে শর্ট লেগে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

শুক্রবার (১৬ আগস্ট) ভোর রাতে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়াস্থ কোনার পাড়ায় মো. হোছন নামক বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যা হাতিটি প্রায় সময় গ্রামের লোকালয়ে খাদ্যের খোঁজে আসতো। এর ফলে ভয়ে থাকতো এলাকার মানুষ।

অপর একটি সুত্রে জানা গেছে, রাতের বেলা দূর্বৃত্তরা ওই স্থান দিয়ে চলাফেরা করে থাকে। ফলে তাদের মনে হাতির ভয় কাজ করতো। ফলে বিদ্যুৎ এর তার বসিয়ে শর্ট দিয়ে হাতির মৃত্যু ঘটেছে। হাতিটির বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। এটি পুরুষ হাতি।

খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তার পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান সরওয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...