বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৫আগষ্ট)  সকাল ১১ টায় কাপ্তাই  উপজেলা চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে  বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা সদরে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি  জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ  সভাপতি জাফর আহমেদ স্বপন, চ্ন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সম্পাদক মায়া রাম তনচংগ্যা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপ্তাই উপজেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্র দল কাপ্তাই উপজেলা শাখার আহবায়ক সেকান্দর আলি রাসেল, কর্ণফুলী কলেজ ছাত্র দলের সদস্য সচিব আকাশ প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  শুভ জম্মদিন উপলক্ষে কাপ্তাইবাসী সহ দেশবাসী কে শুভেচ্ছা জানান।  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় বক্তারা আরও বলেন, সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দির সহ বাড়ী ঘরে কোন রকম দুষ্কৃতিকারীদের হামলা শিকার না হয় সবাইকে সজাগ থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ৪নং...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...