বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ছাত্রদের তোপের মুখে অধ্যক্ষের পদত্যাগ 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আজম রোকন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে আলী আজম রোকনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা।

জানা গেছে, গত ১৪ আগস্ট দিনব্যাপী জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আলী আজম রোকনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এছাড়া জুলাই মাস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাস প্রশাসনের নিরবতা ও স্বৈরাচারের চাটুকারিতা এবং নৈতিকতা ও মূল্যবোধ বিসর্জন দিয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেন। এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকে রাত পর্যন্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টায় লিখিত আকারে পদত্যাগের বিষয়টি আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে তুলে দেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আজম রোকন। এতে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অব্যাহতি চেয়ে আবেদনপত্র ছাত্রদের হাতে তুলে দেন অধ্যক্ষ। এছাড়াও একটি হলের প্রভোস্ট জহুরুল আলম চৌধুরী ও রেজিস্ট্রার জাকির হোসেন তাদের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আলী আজম রোকন বৃহস্পতিবার বিকালে তার পদত্যাগ পত্র আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...