বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে পুলিশের লুট হওয়া ২১ অস্ত্র, ২৭৫ গুলি উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডটকম:

 শেখ হাসিনার সরকার পতনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ২১টি অস্ত্র এবং ২৭৫ গুলি উদ্ধার করেছে র‍্যাব

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চায়নিজ রাইফেল, শট গান, পিস্তল ও গ্যাস গান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অস্ত্র লুটপাটের পর র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিল। পাশাপাশি সাধারণ জনগণও অস্ত্র উদ্ধারের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করায় অস্ত্র উদ্ধার অভিযানে গতি আসে।

গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় ব্যাপক লুটপাট হয়, এসব থানায় আগুনও দেওয়া হয়েছিল ওইদিন। এছাড়া হামলার চেষ্টা হয়েছিল নগরীর দামপাড়া পুলিশ লাইন্সেও।

এর মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গত সোমবার অবৈধ অস্ত্র থানায় জমা দিতে ৭ দিন সময় বেঁধে দেন। তা না হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

সাখাওয়াত বলেন, “যাদের হাতে আন-অথরাইজ ওয়েপন বা আগ্নেয়াস্ত্র আছে, আগামী ৭ দিনের মধ্যে নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন, তাদের বিরুদ্ধে দুটি চার্জ লাগবে। দুটি মামলার মধ্যে একটি হচ্ছে অবৈধ অস্ত্র মামলা, অপরটি সরকারিভাবে নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে।”

কেউ যদি নিজে থেকে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসব অস্ত্র জমা দিতে না পারেন তাহলে অন্যের মাধ্যমে তা ফেরত দেওয়ার সুযোগও সরকার খোলা রেখেছে। এসব নির্দেশনা আমলে না নিলে অস্ত্র উদ্ধারে মাঠে নামা হবে বলেও জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

আরও পড়ুন

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ৪নং...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...