বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নৌবাহিনী প্রধানের নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিদর্শন 

চট্টগ্রাম নিউজ ডটকম:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে  নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন। 

আজ বুধবার (১৪ আগস্ট ) সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি হাতিয়া উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠান ও থানাসমূহের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। দেশের বিদ্যমান সংকট উত্তরণে তিনি সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতামূলক অংশগ্রহণ কামনা করেন।

বৈষম্যহীন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশের প্রত্যেকটি নাগরিককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বীয় দায়িত্ব পালনের আহবান জানান নৌ প্রধান। তিনি বলেন, নৌবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় ইতোমধ্যে উপকূলীয় থানাসমূহে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশের ট্রাফিক ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহবান জানান। সেই সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নৌ প্রধান কন্টিনজেন্টে কর্মরত নৌ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন। দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে যেকোন নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে। নৌ প্রধান আশা করেন অতি দ্রুত চলমান পরিস্থিতির উত্তরণ ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ কর্তৃক সার্বিকভাবে দায়িত্ব গ্রহণের পর নৌ সদস্যরা ব্যারাকে প্রত্যাবর্তন করবে। উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলাসমূহের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে জননিরাপত্তা, জান-মালের সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...