বাঁশখালী উপজেলার বৈলছড়ী ও চাম্বল ইউনিয়নে বন্য হাতি দ্বারা নিহত পরিবারের মাঝে ৬ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার,বাঁশখালী জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, জলদীর বিট কর্মকর্তা উহ্লামং চৌধুরী। এ ব্যাপারে
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বন বিভাগের উদ্যোগে বন্য হাতির আক্রমণে নিহত বৈলছড়ী ইউনিয়নে মোঃ সিবগতুল্লাহ রিজবীর
পরিবারের মাঝে ৩ লাখ টাকা এবং চাম্বল ইউনিয়নে আজগর হোসেনের পরিবারের মাঝে ৩ লাখ। সর্বমোট ২ পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
