রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাউজান থানা সংস্কারে মুনিরীয়া যুব তবলীগের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের পর রাউজানের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়। এর পেছনে মূল যে কারণ লুকায়িত আছে তা হলো- বিগত দিনে রাউজানে পশুর সমতুল্য যে হিংস্র দানবীয় শক্তি রাউজানকে জিম্মি করে রেখেছিল, সে শক্তি এখনো পর্দার আড়ালে থেকে বিভিন্ন ব্যানারে ভিন্ন রূপ ধারণ করে গুপ্ত হামলা, ভাংচুর, লুট-পাট, অগ্নি সংযোগসহ বিভিন্ন নাশকতা চালিয়ে তা অন্যের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উক্ত অবস্থা হতে উত্তরণের জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে রাউজানে শান্তি সমাবেশ, মসজিদে লিপলেট বিতরন, সংখ্যালঘু ভিন্নধর্মাবলম্বীদের জানমাল নিরাপত্তার জন্য তাদের বাড়িঘর ও উপসানালয় পাহারা, সচেতনতামূলক টেক্সি মাইকিং, জেলা পর্যায়ে ও রাউজান থানা পর্যায়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মতবিনিময় সভাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

গত (১৩ আগষ্ট) মঙ্গলবার চট্টগ্রাম পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ রাউজান থানা পরিদর্শনে গেলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের অরাজনৈতিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সদস্যদের সাথে মতবিনিময় করার জন্য আহবান জানান। তারই ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল, রাউজান থানার ওসি ও ওসি (তদন্ত)-সহ মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে রাউজানের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে বাস্তবায়িত কর্মসূচিগুলোর ডকুমেন্টারি পুলিশ সুপারকে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বর্তমান সহিংসতায় কাগতিয়া দরবারের কার্যক্রমকে সাধুবাদ জানান। সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাউজান থানা ভবনকে পুনরায় সংস্কার পূর্বক সচল করার জন্য কাগতিয়া দরবার শরীফ ও মুনিরীয়া যুব তবলীগ কমিটিকে এগিয়ে আসার জন্য আহবান জানান। তিনি এই দু:সময়ে কাগতিয়া দরবারের অবদান জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেন। তারই অংশ হিসেবে গতকাল (১৪ আগষ্ট) বুধবার রাউজান থানা ভবন সংস্কারের জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সদস্যরা স্বেচ্ছাসেবক হয়ে ভাংচুরকৃত মূল্যবান গ্লাসসহ অন্যান্য মেরামতের কাজ শুরু করেছে। ফলশ্রুতিতে আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যেই রাউজান থানার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...