বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে যুবদল নেতার খন্ডিত লাশ উদ্ধার

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে ছায়েদ আলম (৩৫) নামের এক যুবদল নেতার খন্ড বিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার সোনা পাহাড় এলাকার প্রায় দেড় কিলোমিটার পূর্বে দূর্গা ঘোনা নামক পাহাড়ের পাদদেশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ছায়েদ জোরারগঞ্জ থানার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সোনা পাহাড় গ্রামের মো. দেলোয়ার হোসেন কেরানীর ছেলে।

মিরসরাইয়ে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আরেফিনের নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর (৬ আগষ্ট) মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত বিজয় মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে। রাতে মিছিল শেষে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয় ছায়েদ। এর পর থেকে গত ৭ দিন নিঁখোজ ছিলেন।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত ছায়েদ আমাদের দলের লোক। তাকে পূর্ব পরিকল্পিত ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেই ক্ষান্ত হয়নি তাদের খুনের চিহ্ন প্রকাশ করতে না পারার জন্য মৃত্যুর পর ছায়েদের লাশ নৃশংসভাবে খন্ডবিখন্ড করে দিয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন জানান, সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...