মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঝুলন দত্ত, কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে চিংসুইমং মারমা (৪৩) নামের এক ব্যক্তির আত্মহত্যা করেছেন। তিনি ঐ এলাকার সুইক্যমং মারমার ছেলে।

গতকাল রবিবার (২৮ জুলাই) রাত ১০ টায় উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ডংনালায় এ ঘটনা ঘটে।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ডংনালা নিজ বাড়িতে ঐ ব্যক্তি আত্মহত্যা করেন। লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি  আনছারুল করিম জানান, গতকাল রবিবার রাত ১০ টায় লোকটি আত্মহত্যা করেন। তবে এলাকাটি দূর্গম হওয়ায় আমরা রাত ১১ টায় খবরটি জানতে পারি। সোমবার (২৯ জুলাই) সকালে  ঘটনাস্থলে থানার পুলিশ সদস্যরা গেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যা করা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তবে তাঁর পরিবারের সদস্যদের যদি কোন অভিযোগ না থাকে তাহলে লাশটি আমরা পরিবারের কাছে হস্তান্তর করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...