রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নতুনব্রিজে নৌ-পুলিশের অভিযানে ৫ ট্রাকে ৭ টন মাছসহ গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নৌ পুলিশের সাঁড়াশি অভিযান ৫ টি ট্রাকে ৭ টন লইট্টা ও তুল ডানডি মাছসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। যেহেতু সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।

শনিবার (১৩ জুলাই) সকালে নগরীর নতুনব্রিজ এলাকা থেকে এসব মাছ ও ট্রাক জব্দ করা হয়।

সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় পরে সংবাদে সংযুক্ত করা হবে।

নৌ পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে নগরীর নতুনব্রিজ এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় সন্দেহজনক ৫টি ট্রাকে তল্লাশি করা হয়।

পরে ট্রাক থেকে ককসিটের বক্সের ভেতরে রাখা ৬ হাজার ৯০০ কেজি প্রায় ৭ টন লইট্রা ও তুল ডানডি স্থানীয় ভাষায় চুলের দাঁড়ি মাছ পাওয়া যায়। মাছের ৫টি ট্রাকসহ ১৫ জন ব্যক্তিকে এ সময় গ্রেপ্তার করা হয়। ট্রাক গুলোর মধ্যে বাঁশখালীর রয়েছে দুটি আর বাকি তিনটি কক্সবাজারের টেকনাফ এলাকার।

নৌ-পুলিশের ওসি মো. একরামুল হক জানান, ‘জব্দ করা মাছ গুলো বিজ্ঞ আদালতের আদেশে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও জেল খানার কয়েদীদের জন্য বিতরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে ৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...