মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পটিয়ায় লবণ বোঝাই ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৪ নিহত জন হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার, একই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার ও তার ছেলে ফাহিম এবং বোয়ালখালী উপজেলার আহল্লা ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক মোহাম্মদ আনোয়ার।

স্থানীয় সূত্রে জানায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিলেন। আর যাত্রীবাহী সিএনজিটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিলেন।

মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার এ সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় মিলিটারি পুলে উঠার সময় ডাম্পার ট্রাকটির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে চারজন মারা গেছেন। দু’জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহত দু’জনকে স্বজনরা নিয়ে গেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, নিহতদের মধ্যে মা-ছেলের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গাড়ি দুটি আটক রয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...