রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ডিবি পুলিশের অভিযান

কর্ণফুলীতে সাড়ে ৬৫ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের দুই চালক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোলপ্লাজা এলাকায় ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের দুই চালককে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০ টার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি এই ইয়াবাগুলো উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন।

গ্রেপ্তার চালকরা হলেন- মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮)।

ডিবি এডিসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে টোলপ্লাজার অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বার থেকে ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের ২ চালককে গ্রেপ্তার করা হয়।

মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভিতরে পাটাতনে বিশেষ কায়দায় সুরক্ষিত এই চেম্বার তৈরি করা হয়েছিল, যা স্বাভাবিকভাবে দেখলে দৃষ্টিগোচর হয় না। কাভার্ডভ্যানটিতে কোনো ধরণের মালামাল ছিল না। গ্রেপ্তার দুই চালক মূলত কাভার্ডভ্যান চালানোর আড়ালে ইয়াবা পরিবহন করতো। তাদের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে নিশ্চিত করেন কর্ণফুলী ওসি মো. জহির হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...