রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে কাজের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রাম কর্ণফুলীতে কাজের খোঁজে আসা এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

সোমবার (৮ জুলাই) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন , মোঃ সোলায়মান (২৩), মোঃ রাজু (২৪) ও মোঃ নাজমুল প্রকাশ সাকমান (২০)। তারা সবাই কর্ণফুলী উপজেলার শিকলবাহার বাসিন্দা।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ভিকটিম (১৮) কক্সবাজার জেলার পেকুয়া থানার বাসিন্দা। সে চলতি বছরের ১৮ জানুয়ারি বেড়ানোর উদ্দেশ্যে পেকুয়া থেকে তার বড় ভাইয়ের কর্ণফুলী এলাকার বাসায় আসে। পথে মাহিন্দ্রা চালক মোঃ শওকতের সাথে তার পরিচয় হয়। পরিচয় সূত্রে ভিকটিম গার্মেন্টসে চাকরি এবং বাসা ভাড়ার কথা বলে শওকতকে।

সেই সুবাদে শিকলবাহা এলাকায় তারা বাসা খুঁজছিল। বাসা খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক রাত সাড়ে দশটার দিকে তারা বেল্লাপাড়া মোড়ে পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থানরত ৭ জন দুষ্কৃতিকারী মাহিন্দ্রা চালক মোঃ শওকত এবং তার বান্ধবী বিলকিছ আক্তার ও বন্ধু ইমন’কে মারধর করে ভিকটিমকে অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সবাই মিলে ধর্ষণ করে। এ সময় বিলকিছ আক্তার মইজ্জ্যারটেক মোড় এলাকায় গিয়ে পুলিশকে ঘটনার বিষয়ে জানায়।

পুলিশ খবর পেয়ে তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে ভিকটিমকে খোঁজে। একপর্যায়ে গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই এলাকার মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে মোহাম্মদ আকাশ (১৯) নামে একজনকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. মোবারক হোসেন।

পরে ভিকটিমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভিকটিমের খালা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ–উল–আলম বলেন, ‘শুরু থেকে চাঞ্চল্যকর এ ধর্ষণ মামলাটির গোয়েন্দা নজরদারি ও ছায়া অনুসন্ধান করছিলো র‍্যাব। তারই অংশ হিসেবে সোমবার নগরের শাহ্ আমানত টোল প্লাজা এলাকা থেকে মামলার আসামি মো সোলায়মানকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মইজ্জারটেক এলাকা থেকে অপর দুই আসামি রাজু ও নাজমুলকে গ্রেফতার করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...