রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ পেল দুবাইয়ে নিহত প্রবাসীর পরিবার

সাফায়েত মেহেদী, মিরসরাই।

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

দুই বছর আইনি লড়াইয়ের পর নিহত কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা মাতার হাতে মোট ৬৫ লাখ টাকার চেক তুলে দেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সদস্য সচিব সাইফুল, উপদেষ্ঠা গিয়াস উদ্দিন, মিরসরাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম, মোশাররফ হোসেন রিপন, আবদুল মন্নান, জাফর আহম্মদ, গিয়াস উদ্দিন দুলু, সাইফুল ইসলাম, আবদুল আজিজ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, দীর্ঘদিন ধরে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত অনেক সমাজসেবামূলক কাজ করে আসছে। ইতিমধ্যে তারা সংযুক্ত আরব আমিরাতে মারা যাওয়া অর্ধশতাধিক বাংলাদেশির লাশ দেশে পাঠিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত কামাল উদ্দিনের পক্ষ আইনি সহায়তা লড়ে ক্ষতিপূরণ আদায় করেছে যা প্রশংসার দাবী রাখে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...