বুধবার, ২৯ জুলাই ২০২৬

নাফ নদীতে নিখোঁজের ২ দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের ভাসমান মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নূর উল্লাহ (৩৭) ও তার ছেলে রুহুল আমিন (১৩)।

স্বজন ও স্থানীয়দের বরাতে পরিদর্শক তপন বলেন, নূর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নিয়মিত নাফ নদীর কিনারা ঘেঁষে টানা জাল দিয়ে মাছ ধরতেন। সোমবার সকালেও তারা মাছ ধরতে যান। কিন্তু সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।

তপন কুমার বিশ্বাস আরও জানান, বুধবার বিকেলে টেকনাফে নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুইজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছেও বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...