রবিবার, ৩০ আগস্ট ২০২৬

কালুরঘাট সেতু নির্মাণে ‌কোরিয়ার সাথে ৮১ কোটি ডলার ঋণচুক্তি 

চট্টগ্রাম নিউজ ডটকম:

স্বপ্ন নয়, বাস্তবায়নের পথে বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতু। কর্ণফুলী নদীর ওপর বাংলাদেশ রেলওয়ের এই রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের সঙ্গে ৮১ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে

কালুরঘাট পয়েন্টে ‘কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ অ্যাক্রোশ দ্য রিভার কর্ণফুলী’ শীর্ষক প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়ন করবে। 

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দুটি ঋণচুক্তি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে চেয়ারম্যান ও সিইও ইয়ন ও হি সাং চুক্তি দুটিতে স্বাক্ষর করেন।

ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, রেলপথ মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিবসহ রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা।

সেতুর প্রকল্প পরিচালক সূত্রে জানা গেছে, সেতু নির্মাণে মোট প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৬০ কোটি টাকা। এরমধ্যে কোরিয়া এক্সিম ব্যাংকের ঋণ সহায়তা ৮ হাজার ২শ’ কোটি টাকা। অবশিষ্ট ৩ হাজার ৩৬০ কোটি টাকা দিবে বাংলাদেশ সরকার।

এই ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর ইশ্বরদী রেল প্রকল্প ও কালুরঘাটে নির্মিতব্য রেলওয়ের নতুন সেতু প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) প্রকৌশলী গোলাম মোস্তফা চট্টগ্রাম নিউজকে বলেন, কালুরঘাট সেতু নির্মাণে কোরিয়া এক্সিম ব্যাংকের সাথে আজকে ২৭ জুন ৮১ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার ঋণচুক্তি (বাংলাদেশী টাকায় এর পরিমান দাঁড়ায় ৮ হাজার ২শ’ কোটি টাকা) স্বাক্ষরিত হয়েছে। সেতু নির্মাণে মোট ব্যয় হবে ১১ হাজার ৫৬০ কোটি টাকা। অবশিষ্ট ৩ হাজার ৩৬০ কোটি টাকা জিওবি ফান্ড থেকে ব্যয় হবে।

প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, দক্ষিণ কোরিয়ার ঋণ পরিশোধ করা হবে ৪০ বছরে। প্রতি বছর ২শ; কোটি টাকা করে ঋণ পরিশোধ করতে হবে।

আগামী ১৫ জুলাইয়ের পর প্রকল্পটি একনেকে উঠবে জানিয়েছে প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, একনেকে অনুমোদনের এরপর পরামর্শক নিয়োগ দেয়া হবে এবং ডিজাইন হবে। তপরপর টেন্ডার আহবান করা হবে। টেন্ডার আহবান করা হবে ২০২৫ সালের জুলাই মাসে। সেতুর মূল কাজ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। প্রকল্পে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় হবে ২ হাজার ৬০০ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পটি ২০২৪ থেকে ২০৩০ মেয়াদে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ইডিসিএফ তহবিল থেকে ৭২ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার এবং ইডিপিএফ তহবিল থেকে ৯ কোটি মার্কিন ডলারের দুটি ঋণচুক্তি স্বাক্ষর হয়। কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর ওপর একটি রেল কাম রোড সেতু নির্মাণের মাধ্যমে নিরবচ্ছিন্ন রেল ও সড়ক যোগাযোগ নিশ্চিত করা হবে।

চট্টগ্রাম-কক্সবাজার করিডরের অপারেশনাল সীমাবদ্ধতা দূর করা হবে। আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশবিশেষ নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং আন্ত-আঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হবে।

প্রসঙ্গত, এ প্রকল্পে ইডিসিএফ তহবিলের আওতায় ঋণচুক্তির সুদের হার ০.০১ শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ ১৫ বছর ৫ মাস। গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ বছর ৫ মাসে তা পরিশোধ করতে হবে। অপরদিকে ইডিপিএফ তহবিলের আওতায় ঋণচুক্তির সুদের হার ১ শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ ৭ বছর। গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছরে তা পরিশোধ করতে হবে।

কোরিয়া সরকারের কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণসহায়তা দিয়ে আসছে।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম আশা প্রকাশ করেন, নতুন অর্থবছরেই এ প্রকল্পে কোরিয়ান ঋণের অর্থ মিলবে।

সমীক্ষা প্রতিবেদন মোতাবেক জানা গেছে, বর্তমানে কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপরে যে পুরনো সেতু রয়েছে তার ঠিক ৭০ মিটার উজানে এই নতুন প্রস্তাবিত নতুন সেতু নির্মিত হবে। মূল সেতুর দৈর্ঘ্য হবে ৭০০ মিটার আর এতে নেভিগেশন হাইট বা উচ্চতা হবে ১২ দশমিক ২ মিটার আর এ জন্য দুই প্রান্তে সংযোগ স্থাপন করা হচ্ছে ২ দশমিক ৫০ মিটার করে। সমীক্ষা অনুযায়ী নতুন সেতুর হচ্ছে ৭০ ফুট। এর মধ্যে ৫০ ফুটে হবে ডবল গেজ ও মিটার গেজ (এমজি ও বিজি) ডবল ট্র্যাক। ২০ ফুটের মধ্যে দুই লেনের সড়ক পথ তৈরি করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...