রবিবার, ৩০ আগস্ট ২০২৬

শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সহযোগিতা চাইলেন পার্বত্য প্রতিমন্ত্রী

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদের উন্নয়নে সম্পৃক্ত করা যাবে না। পার্বত্যাঞ্চলের প্রতিটি উন্নয়ন চিত্রে মুক্তিযোদ্ধার প্রাধান্য দিতে হবে। বঙ্গবন্ধুর পরবর্তী জননেত্রী শেখ হাসিনাই কেবল পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের কথা চিন্তা করেন। তিনি তৎকালীন বিরোধী দলের নেত্রী থাকাবস্থায় ১৯৯২ সালের ১০ এপ্রিল ভারত সীমান্তবর্তী পানছড়ির লোগাং গ্রামে সংগঠিত গণহত্যাকাণ্ড স্থল পরিদর্শনে ছুটে আসছিলেন। তখনকার পরিস্থিতি দেখে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি স্থাপন করবে বলে কথা দিয়েছিলেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তার একাগ্র চিত্তে আলোচনার মাধ্যমে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তিচুক্তি) সম্পাদন করেছেন। এ চুক্তি অনেক আন্দোলন সংগ্রামের ফসল। চুক্তির পূর্ণ বাস্তবায়নে সকলের সহযোগীতা প্রয়োজন। মানুষের চিন্তা-চেতনা আলাদা হতে পারে কিন্তু এ দেশটি সকলের। 

বৃহস্পতিবার (২৭ জুন )খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উন্মোচন শেষে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে তিন বছরের মধ্যে দুইবার পার্বত্য চট্টগ্রামে আসছে উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, পাহাড়ের মানুষের জন্য শেখ হাসিনার দরত আছে বলেই বার বার ছুটে আসে। শেখ হাসিনা চাই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা হয়ে না থাক। পার্বত্যবাসীকে সাথে নিয়েই উন্নয়নের মূলস্রোত ধারায় এগিয়ে যেতে চাই তিনি।

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রসাশক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এ অডিটোরিয়াম জেলার বিভিন্ন অনুষ্ঠান, শিক্ষা-সংস্কৃতি ও সভায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করে অডিটোরিয়ামের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...