বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) দুপুর ২টার দিকে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আয়ুব মনছুর। তাঁর বাড়ি ফেনীর লস্করহাটে। আহত নাঈম হোসেন ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেক পর্যটন কেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন আয়ুব ও নাঈম। খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় স্থানীয় চাঁদের গাড়ির (জিপ) সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন আয়ুব মনছুরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিযাজ উদ্দিন বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...