বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিল বকেয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজের হোস্টেলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

আজ সোমবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন পিডিবি চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির মজুমদার বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল বাবদ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে তাই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে বকেয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেন আক্তার বলেন, বরাদ্দ না পেলে আমরা কীভাবে বিল পরিশোধ করব? বরাদ্দের জন্য বারবার মন্ত্রণালয় ও অধিদপ্তরে লিখেছি। টাকা পেলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করায় সবচেয়ে সমস্যা হচ্ছে ভেনম রিসার্চ সেন্টারের। ওখানকার সাপ ও সাপের বিষ নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এ ছাড়া কলেজের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...