বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সাতকানিয়ায় অপহরণের ২দিন পর চালক ও তামাক বোঝাই ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়া থেকে তিন সহোদর মিলে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষে তামাক পাতা বোঝাই ট্রাক ও চালকসহ অপহরণের দু’দিন পর অপহৃত চালককে উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছেন বলে পুলিশ জানিয়েছেন।

গত রোববার (২৩ জুন) রাতে উপজেলার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর ছদাহা ইউনিয়নস্থ হাসমত আলীর দোকান এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার ও তাদের হেফাজতে থাকা ট্রাক চালক ও তাকাক পাতা বোঝাই ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত চালক হলেন, টাঙ্গাইল জেলার বাশাইল থানার হাবলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাহালী এলাকার মো. আতুয়ারের ছেলে মো. ইমন (৩২)।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুরাজপুর এলাকার শামসুল আলমের ছেলে মো. ফারুক (৩০), নুরুল কবির (২৫) ও মো. ওসমান প্রকাশ ছোটন (৩৫)। গ্রেপ্তারকৃতরা আপন সহোদর বলে পুলিশ জানিয়েছেন।

তবে, আপন সহোদররা মিলে শুধুমাত্র মুক্তিপণ আদায়ের জন্য এমন অপহরণ ঘটনা ঘটিয়েছে, নাকি অন্য কিছু এ বিষয়ে পুলিশ কোন সদুত্তর দিতে পারেনি। ফলে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজালের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) কক্সবাজারের চকরিয়ার এস এ টোব্যাকো লীফ ডিপো থেকে তামাক পাতা বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১২-১০১৬) করে রংপুর সিটি কর্পোরেশনের গঙ্গাছড়া থানার উত্তম রংপুর হুসনা টোব্যাকো কোম্পানি নিকট যাওয়ার উদ্দেশ্যে চালক ইমন রওয়ানা হন। পথিমধ্যে আসামিগণ মাইক্রোবাস নিয়ে তাকে অবৈধভাবে গতিরোধ করে ট্রাকটি থামান এবং জোরপূর্বক ট্রাকে উঠে পড়েন। পরে ছুরি ও লোহার হাতুড়ি প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ট্রাক চালককে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথাস্থ উপজেলা মডেল মসজিদের সামনে নিয়ে যান। এক পর্যায়ে ট্রাকচালক তামাক ফ্যাক্টরির অফিসে কল দিয়ে অপহরণের বিষয়টি তাদেরকে জানান। পরে আসামিগণ চালকের মোবাইল থেকে তামাক ফ্যাক্টরির অফিসে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না পেলে তামাক পাতা, গাড়ি ও চালকের ক্ষতি করবে বলে বিভিন্ন হুমকিদামকি প্রদান করেন। খবর পেয়ে তামাক ফ্যাক্টরির ম্যানেজার ঘটনাস্থলে এসে গাড়িটি শনাক্ত করলেও গাড়ির চালককে চকরিয়া, লোহাগাড়া ও সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে সন্ধান পেতে ব্যর্থ হন। পরে এস এ টোব্যাকো কোম্পানির ফ্যাক্টরি ম্যানেজার মো.সাকিব ২৩ জুন (সোমবার) বাদী হয়ে ৩ জনকে এজাহারনামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর পর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোস্তাক আহমদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে অপহৃত চালক, তিন অপহরণকারী ও ১০ হাজার ৬১ কেজি তামাক পাতাসহ ট্রাকটি উদ্ধার করে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আজ (সোমবার) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিছক মুক্তিপণ দাবি না অন্য কিছু এমন প্রশ্নে তিনি বলেন, তদন্তে ঘটনার সত্যতা বের হয়ে আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...