বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাশিয়ায় সন্ত্রাসী হামলা, ১৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার দুই শহরে ফের একযোগে হামলার ঘটনা ঘটল। দেশটির উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৫ জন পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে। এছাড়া বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। ওই হামলার ঘটনায় ৬ জন বন্দুকধারীসহ মোট ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্স ও বিবিসি

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ হামলায় কমপক্ষে ১৫ জন পুলিশ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এটি কয়েক বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলার একটি। রোববার সন্ধ্যায় দাগেস্তানের ডারবেন্ট ও মাখাচকালা শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগ, দুটি গির্জায় ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীরা এ হামলা চালায়।

দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ সোমবার ভোরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, এটি দাগেস্তান ও পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। তিনি বলেন, ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ‌সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তবে কতজন পুলিশ নিহত এবং কতজন আহত হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

মেলিকভ বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, সন্ত্রাসী হামলার সংগঠনের পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে একজন অর্থোডক্স ধর্মপ্রচারক রয়েছেন। আর ছয় হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

এ হামলায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। দাগেস্তানে আগেও কয়েকবার হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী।

সামাজিক যোগাযাগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, মাখাচকালা শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে কালো পোশাক পরা কয়েকজন। পরে সেখানে গাড়ি নিয়ে পৌঁছান স্থানীয় জরুরি সেবা সংস্থার সদস্যরা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, হামলা চালানো ভবনগুলোতে আগুন জ্বলছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি কেউ।

আইন প্রয়োগকারী সংস্থাকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে তদন্তকারীরা আটক করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...