বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

হাটহাজারীতে ‘নেশাদ্রব্য মিশিয়ে সিরাপ সেবন, দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে নেশাদ্রব্য মিশিয়ে কাশির সিরাপ সেবন করায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)।

রবিবার (২৩ জুন) ভোরে পৌরসভার পশ্চিমে হাটে এ ঘটনা ঘটে। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত সবজি বিক্রেতা মো. রাসেল হাটহাজারীর দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের পুত্র এবং মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের পুত্র।

রাসেলের বোনের জামাই হাবিব জানান, দুইজন রাতে ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে ঘটনাস্থলে যায়। কাশির সিরাপের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তারা সেবন করে। অতিরিক্ত সেবন করার কারণে তারা মুমূর্ষু হয়ে পড়ে। ভোরে দুইজনকে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার দেখতে পেয়ে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...