বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

রাসেল ভাইপার সাপে কাটা আক্রান্ত হওয়ার ভীতি দূরীকরণসহ ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম সিভিল সার্জনের নির্দেশনা

ডেস্ক নিউজ

সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। রাসেল ভাইপার সাপে কাটা আক্রান্ত হওয়ার ভীতি দূরীকরণসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রতি কতিপয় নির্দেশনা জারী করেছে।

আজ (২২ জুন) শনিবার বিকেলে প্রেরিত ও সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারী করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাপে কাটা রোগীর জীবন রক্ষার্থে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনোমসহ যাবতীয় চিকিৎসা প্রস্তুত রাখতে হবে। সাপে কাটা রোগীর ব্যবস্থাপনায় কোন ধরণের জঠিলতা সৃষ্টি হলে সকল ধরণের দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাইবে। এ বিষয়ে স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীসহ সিএইচসিপিদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। যে কোন সাপে কাটার সাথে সাথে ওঝার শরণাপন্ন না হয়ে অতি দ্রুত সময়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে উদ্বুদ্ধ করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ স্থানীয় জাতীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, তথ্য অফিস ও সংবাদকর্মীর সাথে যোগাযোগ করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নিতে হবে। রাসেল ভাইপারে আক্রান্ত ব্যক্তি কম সময়ে কম সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে এন্টিভেনোমসহ যাবতীয় চিকিৎসা সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব, এ বিষয়ে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লিফলেট, পোস্টার ও ব্যানার উপজেলা ও কমিউনিটি ক্লিনিকে টাঙ্গাতে হবে। একইসাথে রাসেল ভাইপারে আক্রান্ত জনগণের চিকিৎসা সুবিধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে মর্মে স্থানীয় ব্যবস্থাপনায় মিডিয়াতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।

এ সকল নির্দেশনা বর্তমান সময়ে অতীব জরুরী বলে উল্লেখ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...