শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে আ.লীগ নেতাকে ‘মারধর’, ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা 

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন চৌধুরী প্রকাশ মহি উদ্দিন ভান্ডারি কে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। 

মামলার বাদী মো. সোহেল চৌধুরী (৩৫) গত বৃহস্পতিবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ইনচার্জে থাকা ওসি তদন্ত মো. মেহেদী হাসান ও বাদী সোহেল চৌধুরী নিজেই। জানা যায়, মামলার আইও এসআই অমিতাভ দত্ত।

আসামিরা হলেন-কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের
কোদাইল্যাপাড়ার ফটকার গোষ্ঠির বাড়ীর আব্দুস সবুরের ছেলে মোঃ ইলিয়াছ (৩৮), এমাজ উদ্দিন (২৮), ইমতিয়াজ (২৫), এজাজ উদ্দিন (২৯) ও আব্দুল গণির ছেলে বদি আলম (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি ইলিয়াছ এর ১৮ বছরের এক মেয়ে একই এলাকার মোহাম্মদ হারুনুর রশিদ এর ২১ বছর বয়সি ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে (গত ১১ ফেব্রুয়ারী) দুইজন পালিয়ে যান।

এ ঘটনায় গ্রাম্য শালিস করার জন্য বাদীর পিতা মো. মঈন উদ্দিন চৌধুরী প্রকাশ মহি উদ্দিন ভান্ডারিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা বসে (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় ভাবে তা মিমাংসা করে দেন।

পরবর্তীতে গত ১৮ জুন সকাল ১১ টার সময় হারুনের ছেলে ইলিয়াছের বাড়ীর সামনে দিয়ে মাষ্টারহাট বাজারে যাওয়ার সময় তাকে গালিগালাজ করে মারধর করেন।

এ ঘটনাটি ছেলের অভিভাবকরা সালিশকারক মহি উদ্দিন ভান্ডারিকে ফোনে জানান। পরে তিনি ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাদী সোহেল ও নেজাম উদ্দিন (৩৪) সহ কেন মারধর করেছে তা জিজ্ঞাসা করার জন্য ইলিয়াছের বাড়ীর সামনে যান। তাদের কে দেখে মামলায় অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরে বসত ঘরের ছাদের উপর থেকে ইট ছুঁড়লে তা মাথায় পড়ে মহি উদ্দিনের মাথার বাম পাশে পড়ে গুরুতর জখম হয়। অন্যান্য আসামিরাও এলোপাথাড়ী ইট পাটকেল ছুঁড়লে বাদীসহ নেজামকে আঘাত প্রাপ্ত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মহি উদ্দিন কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত মহি উদ্দিন দেখে কে নিউরোসার্জারী বিভাগের ২৮ নং ওয়ার্ডের ২২ নম্বর বেডে ভর্তি দেন।

এ প্রসঙ্গে ইনচার্জে থাকা কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান জানান, ‘শিকলবাহায় মারামারির ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...