বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ জুন) বিকেল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ভারতের পররাষ্ট্র ও পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

এর আগে শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরের শুরুতে আজ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অর্ভ্যথনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর হায়দরাবাদ হাউসে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় উভয় দেশের প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...