শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরে হচ্ছে চট্টগ্রাম নগর আ.লীগের ‘অসমাপ্ত’ কমিটি

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অধীনে থাকা ইউনিট, ওয়ার্ড ও থানার অসমাপ্ত কমিটিগুলো গঠন করা হবে বলে জানিয়েছেন আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, গত ২০ মে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা মাহবুবুল আলম হানিফ এমপি চট্টগ্রামে এসেছিলেন। তখন তিনি যেই নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী নির্ধারিত সময়ে অসমাপ্ত থাকা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অধীনে থাকা ইউনিট, ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত করা হবে। আগস্ট মাস যেহেতু শোকের মাস সেহেতু তখন কোন সাংগঠনিক সম্মেলন করার সুযোগ নেই। তাই সেপ্টেম্বর মাসের মধ্যে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সাংগঠনিক কাঠামোগুলো সম্মেলন করে কমিটি গঠনের মাধ্যমে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী মহানগর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত ১০ দফা প্রস্তাবনার উপস্থাপন করে আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ১০ দফা নির্দেশনা সংগঠনকে মজবুত ভিত্তির উপর দাড় করানোর একটি জনকল্যাণমুখী রাজনীতিক রূপরেখা। বছরব্যাপী এই কর্মসূচীর অংশ হিসেবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টার পাশাপাশি দলের আদর্শ ও নীতির সাথে জনসম্পৃক্ততাকে আরো বেশি নিবিড় করবে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে উপলক্ষ্য করে ওইদিন বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘী ময়দানে নগরীর ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও সকল ইউনিট থেকে মিছিল, ব্যানার, ফ্যাস্টুন ও বাদ্য-বাজনাসহ মিছিল এসে জমায়েত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী, আন্দরকিল্লা, মোমিন রোড, ডিসি হিল, টিএন্ডটি এবং জহুর মার্কেট হয়ে পুনরায় লালদিঘী ময়দানে ফিরে আসবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, উপমহাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর সংগ্রাম-আন্দোলন লড়াই এবং স্বাধীন বাঙালির জাতিসত্তা নির্মাণের ধারাবাহিক পরম্পরায় একটি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী ইতিহাসের হীরকখণ্ড। এই হীরকখণ্ড থেকে উৎসারিত দ্যুতি আজ সারাবিশ্বে ছড়িয়েছে। আওয়ামী লীগকে বার বার ধ্বংস করার চেষ্টা করা হলেও এই সংগঠন আপন মহিমায় গ্রীক-পুরানের ফিনিক্স পাখির মতো জীবন ফিরে পেয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগের যেই সমস্ত সৎ, সাহসী পরীক্ষিত নেতা সমাজে গ্রহণযোগ্যতা আছে; তাদের তৃণমূলের কমিটিতে নেতৃত্বে আনতে হবে। কেননা তারাই সংগঠনের মূল প্রাণশক্তি। এই প্রাণশক্তির যথার্থ মূল্যায়নের মাধ্যমে আওয়ামী লীগের ভিত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ বলেন, দলের ভেতরে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে। এটাই একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির চারিত্রিক বৈশিষ্ট্য। তবে নেতৃত্ব নিয়ে প্রতিহিংসামূলক কোন আচরণ দলের সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।

শফিকুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এম.এ লতিফ এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, মোঃ আবু তাহের, ডাঃ ফয়সল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনছুর, কামরুল হাসান বুলু, পেয়ার মোহাম্মদ, সৈয়দ আমিনুল হক, জাফর আলম চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, রোটারিয়ান মো. ইলিয়াছ, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মো. জাবেদ, হাজী বেলাল আহমেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...