বুধবার, ১০ জুন ২০২৬

সকালে মা হয়ে খুশিতে ফেসবুক স্ট্যাটাস, রাতে মৃত্যু

মা-হারা সেই নবজাতকের খোঁজ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সকালে পুত্র সন্তান জন্ম দিয়ে খুশিতে ফেসবুকে সকলের দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলেন নাজমিন আক্তার নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক গৃহবধূ। কিন্তু সেদিন রাতেই মৃত্যু হয় এই গৃহবধূর। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এবার নিজের নির্বাচনী এলাকার সেই নবজাতকের খোঁজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

বুধবার (১৯ জুন) বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ প্রয়াত গৃহবধূ নাজমিন আক্তারের শ্বশুর বাড়ি উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় যান।

এসময় তার সাথে ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন সওদাগর, আওয়ামী লীগ নেতা মো. ফোরকান, আলী আজগর, ইকবাল হোসেন বাবলু প্রমুখ। এসময় নবজাতক শিশুপুত্রের জন্য পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। স্ত্রীর এমন মৃত্যুতে শোকাহত প্রবাস ফেরত স্বামী মো. রিমন ও তার স্বজনরাও নবজাতকের খোঁজ নেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য গেল ১১ জুন সকালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন স্ত্রী মাহবুবা নাজমিন; আর রাতেই বিভিন্ন জটিলতায় তিনি মারা যান। ১২ জুন সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু সংবাদে স্বামী রিমন দেশে ফিরেছেন। দেশে ফিরে স্ত্রীর দাফনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারেন তিনি। স্ত্রীর এমন মৃত্যুতে সমবেদনা জানানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর প্রতিও তিনি ধন্যবাদ জানান।

তার প্রিয়তমা স্ত্রীর রেখে যাওয়া সন্তান প্রসঙ্গে তিনি বলেন, “ছেলে হলে আমার স্ত্রী নাম রাখতে চেয়েছিলেন রিহান। তাই মায়ের ইচ্ছে অনুযায়ী ছেলের নাম রেখেছেন রিহান। বর্তমানে দেখভাল করছেন রিমনের বোন। বোনেরও নিজের দুই সন্তান রয়েছে। দুই সন্তানের মতো করেই আমার ছেলেকেও দেখছেন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...