শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আচরণবিধি ভাঙায় তানজিমকে জরিমানা

ক্রীড়া ডেস্ক

কিংসটাউনে গত রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচে নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান। এতে আইসিসি আচরণবিধির লেভেল ১ ধারা ভঙ্গ করায় তানজিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।

নেপালের ইনিংসে তৃতীয় ওভারে এ ঘটনা ঘটে। আইসিসির প্রেস রিলিজে বলা হয়েছে, তানজিম বল করার পর ‘নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান এবং অযাচিত শারীরিক ভঙ্গি করেন’। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। আম্পায়ার স্যাম নোগাসকির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তিনি আলাদা করেন দুজনকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গেও এ সময় কথা বলেন আম্পায়ার।

খেলোয়াড় এবং খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তানজিম, যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শকও) প্রতি অযাচিত শারীরিক ভঙ্গি’ দেখালে তিনি দোষী সাব্যস্ত হবেন।

এর পাশাপাশি তানজিমের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের ব্যবধানে এমন ঘটনা প্রথম ঘটালেন তানজিম। একজন খেলোয়াড় যখন ২৪ মাসের ব্যবধানে ন্যূনতম ৪টি ডিমেরিট পয়েন্ট পান, তখন সেটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড়টি নিষিদ্ধ হন। ২টি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয়। এ ক্ষেত্রে খেলোয়াড়ের সামনে যে সংস্করণের ম্যাচ থাকবে, সেটায় নিষিদ্ধ হবেন।

তানজিম শাস্তি মেনে নেওয়ায় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন মনে করেননি। নেপাল অধিনায়ক রোহিত অবশ্য ম্যাচ শেষে জানিয়েছিলেন, দুজনের মধ্যে তেমন কিছুই হয়নি, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। সে এগিয়ে এসে আমাকে (বল) মারতে বলেছিল। আমি বলেছি, যাও বল করো। এ ছাড়া আর কিছুই হয়নি।’

নেপালের বিপক্ষে সে ম্যাচে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাড়া করতে নামা নেপালের টপ অর্ডারে ধস নামান তানজিম। ৭ রানে ৪ উইকেট নেন তিনি। পরে ২১ রানে নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। তানজিম এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। শুক্রবার সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...